মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইতিহাস গড়া তিন সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্বরেকর্ড

  • সবশেষ আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ জন সংবাদটি দেখেছেন
ইতিহাস গড়া তিন সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্বরেকর্ড
ইতিহাস গড়া তিন সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্বরেকর্ড
ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখল বিহার। ১৪ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ১৯০ রানের ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্বরেকর্ড গড়েছে দলটি।

বিজয় হাজারে ট্রফিতে বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিহারের সংগ্রহ দাঁড়ায় রেকর্ড ৫৭৪ রান। এর ফলে ২০২২ সালে তামিলনাড়ুর করা ৫০৬ রানের পুরনো রেকর্ড ভেঙে নতুন করে শীর্ষে উঠে আসে বিহার।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সূর্যবংশী। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ১৫টি ছক্কা ও ১৬ চারের সাহায্যে ৮৪ বলে ১৯০ রান করে আউট হওয়ার সময় ২৭ ওভারেই বিহারের স্কোর ২৬০ ছাড়িয়ে যায়।

এই ইনিংসের পথে একাধিক রেকর্ড গড়েন কিশোর ব্যাটার।

তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন এবং দ্রুততম ১৫০ রানের রেকর্ডও নিজের করে নেন।সূর্যবংশী আউট হওয়ার পর দায়িত্ব সামলান আয়ুষ লোহারুকা। ৩৫ বলে ফিফটি করে তিনি মাত্র ৫৬ বলে ১১৬ রান করেন। অন্যদিকে সাকিবুল গনি খেলেন ঝোড়ো ৪০ বলে ১২৮ রানের ইনিংস, আর পিয়ুষ কুমার সিং যোগ করেন ৭৭ রান।

শেষ দিকে গনি ও বিপিন সৌরভের ব্যাটে আরো গতি পায় ইনিংস। গনি মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েন। ৪৬তম ওভারের চতুর্থ বলেই বিহার পেরিয়ে যায় ৫০০ রানের মাইলফলক। শেষ পর্যন্ত ইতিহাসগড়া ৫৭৪ রানে থামে বিহারের ইনিংস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com