মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দুবাই থেকে আসছে সাড়ে ৩০ লাখ টাকার ডায়মন্ডখচিত বিপিএল ট্রফি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

দ্বাদশ আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ালেও উদ্বোধনী দিন পর্যন্ত নতুন ট্রফির দেখা মেলেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন হলেও ট্রফি ছাড়াই শুরু হয়েছে টুর্নামেন্টের ম্যাচ।

বিসিবি সূত্র জানায়, বিপিএল শুরুর আগেই একটি ট্রফি দেশে আনা হয়েছিল। তবে সেটি বিপিএল গভর্নিং কাউন্সিলের পছন্দ না হওয়ায় বাতিল করা হয়। এরপর নতুন করে ট্রফি তৈরির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির সহ‑সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “আগের ট্রফিটি ছিল বেশ গতানুগতিক। নতুন যে ট্রফিটি আনা হয়েছিল সেটিও আমাদের মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। তাই আমরা আবার নতুন করে ট্রফি তৈরির সিদ্ধান্ত নিয়েছি। সময় স্বল্পতার কারণে একটু দেরি হচ্ছে, তবে খুব শিগগিরই ট্রফিটি আমাদের হাতে পৌঁছাবে।”

তিনি আরও জানান, এবারকার ট্রফিটি হবে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় ট্রফি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, নতুন ট্রফিটি দুবাইয়ে ডায়মন্ডখচিত নকশায় তৈরি করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০ লাখ টাকার বেশি। তিনি বলেন, “ট্রফিটি অর্ডার দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসতে কিছুটা সময় লাগছে। আশা করছি, ট্রফিটি দেখলে সবাই সন্তুষ্ট হবেন।”

বিসিবি আরও জানিয়েছে, এবার বিপিএলের জন্য দুটি ট্রফি তৈরি করা হচ্ছে। একটি ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে, আরেকটি বিসিবির সংগ্রহে রাখা হবে। সাখাওয়াত হোসেন বলেন, “একটি ট্রফির তুলনায় একসঙ্গে দুটি বানালে খরচ তুলনামূলক কম পড়ে। তাই আমরা দুটি ট্রফি আনছি।”

এদিকে ট্রফি না থাকলেও বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা আশা করছেন, খুব শিগগিরই নতুন ট্রফি মাঠে প্রদর্শনের মাধ্যমে বিপিএলের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com