সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুড়িগ্রামের দুই উপজেলায়

  • সবশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের দুই উপজেলায় আজ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন সংযোগ ও উন্নয়নকাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি–এর রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

তিনি জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)–এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এর ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, পিডিবির নতুন লাইন সংযোগ এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com