সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ নেই

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১২ জন সংবাদটি দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমানে দেশে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই বিএনপি বিদ্যমান নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই নির্বাচনে অংশ নিতে চায়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “এক শ্রেণির লোক নির্বাচন প্রলম্বিত করার উদ্দেশ্যে পিআর পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগণের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়ছেন, তাদের উচিত নির্বাচিত হয়ে সংসদে গিয়ে সেই প্রস্তাব উত্থাপন করা। তখন পিআর পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।”

পরবর্তীতে তিনি সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্য নেতারা। শেষে প্রয়াত আনিছুর রহমান লাকুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com