সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে পদত্যাগপত্রে সই করেছেন এবং রোববার তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণের আগে মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান মো. আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ২০০৫ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com