সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ আজ

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ জন সংবাদটি দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। বার্ষিক/অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫-এর সাথে সংশ্লিষ্ট শাখা/বিভাগ ব্যাংক স্বীয় বিবেচনায় খোলা রাখবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে ব্যাংক কার্যক্রম চালু ও আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে জানানো হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com