সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

বছরের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। আগামী এক মাস শীতের দাপট আরো বাড়বে। এ সময়ের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে আসতে পারে। আবহাওয়া অফিস বলছে, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন জেলায় ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে ২-৩টি মৃদু থেকে মাঝারি ও ১-২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

সংস্থাটি আরো জানায়, চলতি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

শীতকালে তাপমাত্রা কমতে কমতে যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখন তাকে শৈত্যপ্রবাহ বলে ধরে নেওয়া হয়। আবহাওয়াবিদদের মতে, যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতিতীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

এদিকে শীতে কাঁপছে রাজধানী ঢাকা। আজ শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে যোগ হয়েছে কুয়াশাও। দুপুর পর্যন্ত আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com