মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর স্বীকৃতি

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন
ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। শনিবার মার্কিন বাহিনী কর্তৃক কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে বহিষ্কারের পর সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।এদিকে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ৯০ দিনের জন্য রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করে একটি বিবৃতি জারি করেছেন।

রাষ্ট্রপতির পরবর্তী উত্তরসূরি হিসেবে রদ্রিগেজ ২০১৮ সাল থেকে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ছাড়া তিনি ভেনেজুয়েলার তেলনির্ভর অর্থনীতির পাশাপাশি এর গোয়েন্দা পরিষেবার বেশির ভাগ তত্ত্বাবধান করছেন। শনিবার ভেনেজুয়েলার উচ্চ আদালত তাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন।এদিকে রবিবার ট্রাম্প রদ্রিগেজকেও হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘যদি তিনি সঠিক কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়।
তিনি বলেন, ‘কিন্তু আমাদের লক্ষ্য একই রয়ে গেছে। পার্থক্য হলো যিনি দায়িত্বে ছিলেন অতীতে, তিনি বৈধভাবে ছিলেন না। তিনি এমন একজন ছিলেন, যার সঙ্গে আপনি কাজ করতে পারতেন না।
আমরা শুধু তার সঙ্গে কাজ করতে পারিনি।’ মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস রবিবার নিউ ইয়র্কে পৌঁছেছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত গ্যাংগুলোর সঙ্গে কাজ করার অভিযোগ আনা হবে। এসব অভিযোগ মাদুরো অস্বীকার করেন।রাষ্ট্রপতি ট্রাম্প শনিবার বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং ভেনেজুয়েলাকে আবার মহান করে তোলার জন্য আমরা যা প্রয়োজন বলে মনে করি, তা করতে তিনি মূলত ইচ্ছুক।
শনিবার রাতে রদ্রিগেজ মার্কিন সামরিক অভিযানের সময় মাদুরোর গ্রেপ্তারকে ‘বর্বর’ এবং ‘অবৈধ অপহরণ’ বলে অভিহিত করেছেন।রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন। রদ্রিগেজ ক্ষমতাসীন দলের সমর্থকদের শান্ত করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের দরজা খুলে দিয়েছেন।

তিনি ট্রাম্প প্রশাসনের কথা উল্লেখ করে বলেন, ‘এখানে একটি সরকার রয়েছে এবং আমি আবারও বলছি … আমরা শ্রদ্ধাশীল সম্পর্ক রাখতে ইচ্ছুক। ভেনেজুয়েলা আক্রমণ করার পর এক ধরনের সম্পর্কের জন্য এটিই একমাত্র জিনিস, যা আমরা গ্রহণ করব।’

হোয়াইট হাউসের একটি অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মাদুরোকে দুই মার্কিন এজেন্ট তার হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। তখন মাদুরো হাসছিলেন। রবিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ বলেন, মার্কিন অভিযানের সময় মাদুরোর কিছু দেহরক্ষী নিহত হয়েছেন। তিনি হতাহতের সঠিক সংখ্যা জানাননি।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনো মার্কিন অভিযানে আহত বা নিহতদের সরকারি সংখ্যা জানায়নি। ট্রাম্প শনিবার বলেছেন, কিছু মার্কিন বাহিনী আহত হয়েছে, কিন্তু কেউ নিহত হয়নি।

পাদ্রিনো লোপেজ ভেনেজুয়েলার নাগরিকদের আগামী দিনগুলোতে অর্থনৈতিক, কর্মক্ষেত্র এবং শিক্ষার সব ধরনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মাতৃভূমিকে অবশ্যই তার সাংবিধানিক পথ অনুসরণ করতে হবে।’

সূত্র : সিবিএস নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com