সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আইপিএল সম্প্রচার বন্ধে সরকারি নির্দেশ

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯২ জন সংবাদটি দেখেছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–সংক্রান্ত সব ধরনের খেলা, অনুষ্ঠান ও প্রচার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিএলে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ এবং সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে ঘিরে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ সম্প্রচার, সংশ্লিষ্ট অনুষ্ঠান এবং যেকোনো ধরনের প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট গণমাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। একই সঙ্গে কেবল অপারেটর ও সম্প্রচার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা হয়েছে, যাতে সমন্বিতভাবে নির্দেশনা কার্যকর করা সম্ভব হয়। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ভবিষ্যতে নতুন নির্দেশনাও জারি করা হতে পারে।

উপসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সরকার স্পষ্ট করেছে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কঠোর অবস্থানে থাকবে। সার্বিক পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com