বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ জন সংবাদটি দেখেছেন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে বৃহত্তর পল্লবী যুবদলের নেতা মোহাম্মদ রাজিব হোসেন পিন্টুর নাম।

তৃণমূলের নেতাকর্মীরা নতুন কমিটিতে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও কর্মীবান্ধব মনোভাবসম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করছেন। একই সঙ্গে নেতৃত্ব নির্বাচনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও বিতর্কমুক্ত অবস্থানকে গুরুত্ব দেওয়ার কথাও বলছেন তারা।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, যুবদলের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রাজিব হোসেন পিন্টুর। তিনি বৃহত্তর পল্লবী যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে সংগঠনটির সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন। এ ছাড়া পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

তাঁর অনুসারী ও সমর্থকদের প্রত্যাশা, সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের কার্যক্রম আরও গতিশীল করতে পারবেন। তৃণমূলের সঙ্গে সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাকে নতুন কমিটির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

তবে সাধারণ সম্পাদক পদে শেষ পর্যন্ত কে দায়িত্ব পাবেন, তা নির্ভর করছে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর। এ পদকে ঘিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গত ৩০ সেপ্টেম্বর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com