সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গবাদিপশু, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ জানুয়ারি) সকালে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গত ৭২ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে প্রায় ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ নানা ধরনের নিষিদ্ধ ও অবৈধ পণ্য।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং যে কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com