শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট।

সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে টঙ্গীর বাসায় গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহন করার চেষ্টা চলছে। সুরভীর ঘটনাটিও সেই অপচেষ্টার অংশ।

তিনি আরও বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার বাসা থেকে চাঁদাবাজির মামলায় সুরভীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে আদালত চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে বাড়ি ফেরার পর তাকে দেখতে যান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com