শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জনগণের কাছে আর্থিক সহায়তা চেয়ে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক লাইভে তিনি জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা, একটি নগদ অ্যাকাউন্টে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা এবং ব্যাংক হিসাবে এসেছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। অফলাইনে আরও ২ হাজার টাকা অনুদান পাওয়া গেছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার চেষ্টা চলছে। তাই অনুদান পাঠানোর আগে সবাইকে তাঁর নিজস্ব ফেসবুক পেজে দেওয়া নম্বর যাচাই করার অনুরোধ জানান তিনি।

নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া অর্থের পূর্ণ হিসাব এবং ব্যয়ের তথ্য নিয়মিত জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com