মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন বলে জানিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সূত্র জানায়, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে এ সফর করছেন তারেক রহমান। তিনি রাতে শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন।

পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে শহীদ আল মামুনের কবর জিয়ারত এবং বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে একই দিন পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন।

দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে ঠাকুরগাঁও জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com