শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ–চীন দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়—সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আগামী দিনে দেশের উন্নয়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে কীভাবে কাজ করতে পারে, বৈঠকে সে বিষয়টি প্রাধান্য পায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনা পক্ষ নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশ ও জনগণের উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য ভূমিকা নিয়েও গুরুত্ব সহকারে মতামত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এবং রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com