বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ইরান ‘আলোচনায় বসতে চায়’, বৈঠকের প্রস্তুতি চলছে: ট্রাম্প

  • সবশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক অভিযানের হুমকি এবং ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির নেতৃত্ব আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। সংবাদমাধ্যম ‘ডন’ ও ‘দ্য হিন্দু’ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গতকাল রবিবার এ কথা বলেন ট্রাম্প।

সংবাদমাধ্যম দুটি জানায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চায়। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী।”

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “তবে বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।”

ট্রাম্পের এই মন্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে যখন তেহরানে সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে উঠছে।

সূত্র: ডন, দ্য হিন্দু

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com