সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বইছে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

  • সবশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কয়েক দিন ধরেই এলাকাটির ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ এবং ঘণ্টায় বাতাসের গতি ছিল ৮ থেকে ১০ কিলোমিটার।

গত কয়েক দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা। কোথাও কোথাও দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

তীব্র শীতের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, চা ও পাথর শ্রমিকসহ খেটে খাওয়া মানুষজন নিয়মিত কাজে যেতে পারছেন না। এতে তাদের দৈনিক আয় কমে যাওয়ায় অনেক পরিবার খাদ্য সংকটেও পড়েছে।

এদিকে একটানা শীত ও কুয়াশার কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। সর্দি–কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর চাপও বেড়েছে বলে জানা গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জানায়, হিমেল বাতাসের কারণে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজকের তাপমাত্রা অনুযায়ী শীত আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com