জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অনুমোদন উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ‑এর মাজার জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
রংপুরের পল্লীনিবাস এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নবনির্বাচিত কমিটির সকল সদস্যসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. এ.একে.এম. মুশফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নাহিদ হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক মো. আকাশ হোসেন, সদস্য সচিব মো. মুহিন সরকারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মরহুম পল্লীবন্ধুর আদর্শ অনুসরণে ছাত্র সমাজকে সুসংগঠিত করার আহ্বান জানান।