বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মেসির ঝলকে আটলান্টাকে উড়িয়ে দিল বিস্ফোরক মায়ামি

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ জন সংবাদটি দেখেছেন
মেসির ঝলকে আটলান্টাকে উড়িয়ে দিল বিস্ফোরক মায়ামি
গ্যালারিতে বসে সপরিবার আর্জেন্টিনার ১-০ গোলের জয় উপভোগ করেছিলেন লিওনেল মেসি। ঠিক তার পরের দিনই দেখা গেল মেসির ঝলক। তবে সেটা যে আর্জেন্টিনার জার্সিতে নয়; তিনি ঝলক দেখিয়েছেন ক্লাব ফুটবলে।

বাংলাদেশ সময় গতকাল সকালে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে বসানো হয়েছিল লিওনেল মেসিকে। গ্যালারিতে বসে সপরিবার আর্জেন্টিনার ১-০ গোলের জয় উপভোগ করেছিলেন লিওনেল মেসি। ঠিক তার পরের দিনই দেখা গেল মেসির ঝলক। তবে সেটা যে আর্জেন্টিনার জার্সিতে নয়; তিনি ঝলক দেখিয়েছেন ক্লাব ফুটবলে।

চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসি আজ খেলতে পারেন কি না, সেটা নিয়েও ছিল অনিশ্চয়তা। কারণ, ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো ম্যাচের আগে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সব অনিশ্চয়তা কাটিয়ে এমএলএসে খেলেছেন মেসি। ছন্দে থাকলে তাঁকে থামানো যে মুশকিল, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জ্বলে ওঠার ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

আটলান্টা ইউনাইটেডকে আজ শুরু থেকেই চাপে রাখে ইন্টার মায়ামি। ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাশচেরানোর মায়ামি। আটলান্টার বক্সের কাছাকাছি জায়গায় বল রিসিভ করে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন ব্যালতেজার রদ্রিগেজ। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে মায়ামির আক্রমণে চোখে রীতিমতো শর্ষে ফুল দেখতে থাকে আটলান্টা। ৫২ মিনিটে মায়ামির দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। তাঁকে অ্যাসিস্ট করেন মেসি। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলের তৃতীয় গোল করেন লুইস সুয়ারেজ।

আটলান্টার বিপক্ষে আজ মেসি তাঁর দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন শেষ ভাগে এসে। ৮৭ মিনিটে আলবার অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন মেসি। আটলান্টা ম্যাচে চার গোলের মধ্যে তিনটিতেই অবদান রাখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বলতে গেলে বার্সেলোনার সাবেক ফুটবলাররাই আজ মায়ামির বিশাল জয়ের কান্ডারি। বড় জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে মায়ামি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৬২। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৮ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। সিনসিনাটির ৬২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬৬। পয়েন্ট তালিকার প্রথম তিন দলের প্রত্যেকেই ৩৩টি করে ম্যাচ খেলেছে।

মায়ামির জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ৩৪ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ১৭ গোলে। ৩৪ গোলের মধ্যে ২৬ গোলই আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন এমএলএসে। মায়ামির পরের ম্যাচ ১৮ অক্টোবর। বাংলাদেশ সময় সেদিন রাত ৪টায় গিওদিস পার্কে শুরু হবে ন্যাশভিল-মায়ামি এমএলএসের ম্যাচ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com