মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন
আগুন পোহাতে গিয়ে দগ্ধ, গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে খড়কুটোর আগুনে উষ্ণতা নেওয়ার সময় দগ্ধ হয়ে নাজমা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাজমা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা এবং ওয়াহেদ আকন্দের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার ভোররাতে প্রচণ্ড শীতের কারণে নাজমা বেগম বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শরীর সেঁকছিলেন। সেই সময় অসাবধানতাবশত তাঁর পোশাকে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com