মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

দীর্ঘ অপেক্ষার পর নতুন ২টি বাস ও গাড়ি পাচ্ছে বেরোবি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন
নতুন ২টি বাস ও গাড়ি পাচ্ছে বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াতজনিত ভোগান্তি কমতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি নতুন বাস এবং প্রো-ভাইস চ্যান্সেলরের (প্রো-ভিসি) দাফতরিক কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এসব যানবাহন ক্রয়ের অনুমতি প্রদান করেছে। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জাকিরুর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণ এবং প্রো-ভিসির অফিসিয়াল ব্যবহারের লক্ষ্যে নির্ধারিত শর্ত মেনে যানবাহনগুলো ক্রয় করা যাবে। তবে এ অনুমোদনের সঙ্গে কিছু বাধ্যতামূলক নির্দেশনা সংযুক্ত রয়েছে।

ইউজিসি জানায়, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের প্রযোজ্য বিধিবিধান অনুসরণ এবং প্রয়োজনীয় পূর্বানুমোদন সাপেক্ষেই গাড়ি ও বাস ক্রয় করতে হবে। একই সঙ্গে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত প্রো-ভিসি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তার জন্য বরাদ্দ গাড়ি কেনা যাবে না।

দুটি নতুন বাস সংযোজনের খবরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চলমান পরিবহন সংকট নিরসনে বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা।

এ প্রসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবহন সঙ্কট ছিল। বর্তমানে সাতটি বাস দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত পরিচালিত হচ্ছে। নতুন করে আরও দুটি বাস যুক্ত হলে এই সমস্যা অনেকটাই কাটবে। পাশাপাশি প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি কেনার অনুমোদনও পাওয়া গেছে।’

স্বল্প সময়ের মধ্যে এই অনুমোদন দেওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান উপাচার্য।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com