মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

  • সবশেষ আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন
আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

এ উপলক্ষে বিএনপি ও কোকোর পরিবার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এর আগে সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়ে জিয়ারত করবেন। পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এ ছাড়া দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৯৬৯ সালের ১২ আগস্ট তার জন্ম। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাসা থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে ব্যাংকক যান তিনি। চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com