বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ জন সংবাদটি দেখেছেন
জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ
দলের কর্মকাণ্ড ও সিদ্ধান্তকে জুলাই বিপ্লবের আদর্শ পরিপন্থি উল্লেখসহ বিভিন্ন অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর।

দলের কর্মকাণ্ড ও সিদ্ধান্তকে জুলাই বিপ্লবের আদর্শ পরিপন্থি উল্লেখসহ বিভিন্ন অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর।

সোমবার (১৩ অক্টোবর) এরই মধ্যে তিনি পদত্যাগপত্র এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

ফিরোজ আলমগীর তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও দলের অবস্থান বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মনে করেন। এ ছাড়া চিহ্নিত আওয়ামী নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়ে দল যে নীতি পোষণ করছে বা সমর্থন করছে, সেটি তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত বলে বোধ করেন ফিরোজ আলমগীর। এসব বিষয় তাকে হতাশ করেছে!

ফিরোজ আলমগীর আরও উল্লেখ করেন, তিনি আশা করেছিলেন, একটি বিল্পব-পরবর্তী সময়ে এনসিপি একটি নতুনধারার রাজনীতি নিয়ে আসবে। কিন্তু বর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে। তাতে তিনি মর্মাহত হয়েছেন। ভবিষ্যতে এনসিপি আন্দোলনে শহীদ পরিবারগুলো এবং আহতদের কথা বুঝতে আগামীতে চেষ্টা করবে; শুধু কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শে কেন্দ্র কাজ করবে বলে পদত্যাগ পত্রে আশাবাদ ব্যক্ত করেছেন ফিরোজ আলমগীর। সেইসঙ্গে তিনি এনসিপির সব কর্মকাণ্ড থেকে তাকে বিরত রেখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ফিরোজ আলমগীর বলেন, ‘আমি লিখিতভাবে আমার পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছি।’ দলের জুলাই আদর্শ ও ব্যক্তিগত নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেনএ বিষয়ে জেলা যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী কালবেলাকে বলেছেন, ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে সোমবার পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com