শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি

নির্বাচনী জনসভায় তারেক রহমানের অভিযোগ,‘দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে’

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন
নির্বাচনী জনসভায় তারেক রহমানের অভিযোগ,‘দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে’

বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দেশে “নতুন জালেমের আবির্ভাব হয়েছে” বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের নেতারা নিজেদের ‘গুপ্ত’ পরিচয়ে সক্রিয় হয়ে নারীদের নিয়ে অপমানজনক ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে দেশের সামাজিক মূল্যবোধে আঘাত করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশে নারী–পুরুষ মিলে কাজ করে। কিন্তু নতুন জালেম, যাদের মানুষ ‘গুপ্ত’ নামে চেনে, তাদের নেতা নারীদের নিয়ে এমন কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন—যা সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় ভাবমূর্তির পরিপন্থী। যারা ইসলামের কথা বলে, তারা কীভাবে নারীদের সম্মানহানি করে?”

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সামাজিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন,“যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষায় আজ আরেক রাজনৈতিক দল কথা বলছে। জনগণ সেই দলটিকে ‘গুপ্ত’ নামে চেনে।”

তিনি অভিযোগ করেন, ওই দলের নেতারা নির্বাচনের আগে ভুয়া সিল, জাল ব্যালট পেপার তৈরি করছে। আইডি হ্যাকিং নিয়ে মিথ্যা অভিযোগ যারা করে তারা সৎ মানুষ হতে পারে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, “নারীদের পেছনে ফেলে রেখে কোনো দেশ এগোতে পারে না। নারীদের ঘরে বন্দি রেখে অগ্রগতি সম্ভব নয়। দেশ গড়তে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

জুলাই মাসে গুম-খুন, নিপীড়ন ও হামলার শিকার পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, “তাদের প্রত্যাশা ছিল—১৬ বছর ধরে যারা অধিকার থেকে বঞ্চিত, তারা আবার সেই অধিকার ফিরে পাবে। এখন বাংলাদেশ জনগণের বাংলাদেশ। এখানকার রাজনীতি চলবে জনগণের ভোটে।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে—যারা জবাবদিহির মাধ্যমে দেশ পরিচালনা করবে।

বরিশালের জনসভা শেষে তারেক রহমানের ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com