মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন সংবাদটি দেখেছেন
শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌরশহরের উলিপুর এলাকায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সজিব প্রামাণিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি ইব্রাহীম

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে প্রতিবেশী আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে ওঠেন সজিব। ডাব পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের পালক মা মাসুদা বলেন, “বুধবার রাতে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিল। ভোরে হঠাৎ মৃত্যুর খবর আসে।”

নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত তিনটা পর্যন্ত বাড়িতেই ছিল। সকালে শুনি ডাব চুরি করতে গিয়ে পড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ডাব পাড়ার দা আর রশি পড়ে আছে।”

এলাকাবাসী জানায়, সজিব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় চলাফেরা করতেন।

ওসি ইব্রাহীম বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, নেশাগ্রস্ত অবস্থায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com