শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

দিনের শুরুতে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন।

বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়, এবং উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়—যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস শেল,জলকামান,সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার regroup হয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে নতুন করে সংঘর্ষ বাধে।

বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনা অভিমুখী সড়কে দফায় দফায় সংঘর্ষ চলে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেখানে ছুটে যান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং ঘটনাস্থলে দাঁড়িয়েই ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার জানান, “জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে পাঁচজনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com