শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন
বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বড় ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। পাশাপাশি ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পে’ বাস্তবায়ন এবং পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ অথবা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ কিংবা ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হবে।

শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপি সংসদ নির্বাচন–২০২৬ সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি।

তারেক রহমান বলেন— “২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর ফ্যাসিস্ট শক্তি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম ও পোশাক দুটোই পরিবর্তন করে দেয়। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে—ইনশাআল্লাহ।”

তিনি বলেন, কয়েকজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা তাকে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালা সংশোধনসহ বেশকিছু প্রস্তাব দিয়েছেন— “আমরা সাবেক ও বর্তমান সেনা সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করব। তাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”

ব্যক্তিগত স্মৃতিচারণে তারেক রহমান বলেন— “সেনানিবাসেই আমার বেড়ে ওঠা। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর প্রতি নির্ভরতা ও সম্মান রেখে চলতেন। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের শেষ প্রহরী—এ বিশ্বাস আমাদের পরিবারগত।”

তিনি আরও বলেন— “শহীদ জিয়াউর রহমানকে নিয়ে যেমন দেশের মানুষ গর্ব করে, আমরাও তেমনই বিশ্বাস করি—সশস্ত্র বাহিনীও তার প্রতি গর্ববোধ করে।”

তারেক রহমানের ভাষ্য— “বিএনপি কখনো সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি, ভবিষ্যতেও করবে না। সেনাবাহিনীর মর্যাদা ও পেশাদারিত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রাজনীতির চাদরে সেনাবাহিনীর পেশাদারিত্ব যেন আবদ্ধ না হয়—সেই বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব সচেতন থাকবে।”

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন— “সেদিন সেনাবাহিনী যথাযথ ভূমিকা রাখতে পারেনি বা রাখতে দেওয়া হয়নি。”

মেজর (অব.) মিজানুর রহমান বলেন— “গত ১৭ বছরে আমরা সীমাহীন নিপীড়নের শিকার হয়েছি। বাসার দরজা ভেঙে তুলে নেওয়া হয়েছে। আমরা চাই নিরাপদ বাংলাদেশ। তারেক রহমান দৃঢ় থাকলে দেশ বদলে যাবে।”

তিনি ঢাকা–১৭ আসনে তারেক রহমানের বিজয়ের আশাবাদও ব্যক্ত করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com