শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আইজিপির ব্রিফিংয়ে নিরাপত্তা চিত্র

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন
দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আইজিপির ব্রিফিংয়ে নিরাপত্তা চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে রয়েছেন প্রায় ১ লাখ ৮৭ হাজার পুলিশ, ৬ লাখের বেশি আনসার ও বিজিবি সদস্য, এবং ১ লাখ সেনা সদস্য। নির্বাচনকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে নিরাপদ’ করার লক্ষ্যেই এ প্রস্তুতি—এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আইজিপি বলেন, “নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনস্তরবিশিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে— প্রতিটি কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স, কেন্দ্রের বাইরে মোবাইল ইউনিট, এবং জরুরি পরিস্থিতির জন্য স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।”

দেশব্যাপী মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮,৭৭০টি ঝুঁকিপূর্ণ এবং ১৬,০০০-এর বেশি মধ্যম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি জানান, ৮০–৯০% ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ ব্যবহার করবে বডি ক্যামেরা, প্রয়োজনে জেলা পুলিশ ড্রোনের সহায়তাও নেবে।

আইজিপি বলেন, “লুট হওয়া হাজারের বেশি বৈধ অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ১,৩৩০টি উদ্ধার হয়েছে। যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি, তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।”

১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩১৭টি সহিংসতার ঘটনা, ৬০৩ জন আহত, ৫ জন নিহত হয়েছেন। একে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে আইজিপি বলেন, এসব ঘটনার তদন্ত চলছে।

সম্প্রতি মাঠে সাংবাদিক নিগ্রহের কিছু ঘটনায় তিনি বলেন, “দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের কারণে পুলিশের মধ্যে যে মানসিকতা গড়ে উঠেছিল, তা এক বছরে পুরোপুরি বদলানো যায়নি। তবে প্রশিক্ষণ চলছে। ইউনেস্কো ও ইউএনওডিসির সহযোগিতায় সাংবাদিকদের সঙ্গে আচরণবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

আগস্টে জেল থেকে পলাতকদের প্রসঙ্গ টেনে আইজিপি জানান— নির্বাচনকে ব্যাহত করার মতো কোনো শক্তিশালী জঙ্গি হুমকি নেই।

শেষে তিনি বলেন, “আমরা চাই ইতিহাসে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের উদাহরণ তৈরি করতে। সফলতা মূল্যায়ন করবে দেশবাসী।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com