মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

শেষ ওভারে চার-ছক্কা হাঁকিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • সবশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে থাইল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাংককে শেষ ওভারের নাটকে ৩ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। ফারজানার চার-ছক্কায় অসম্ভবকে সম্ভব করে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। বিস্তারিত ক্রীড়া ডেস্ক রিপোর্টে।

ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে যেন রূপকথার গল্প লিখল বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। ক্রিজে ফারজানা। প্রথম বলে সিঙ্গেল। এরপর দ্বিতীয় বলে চার আর তৃতীয় বলে বিশাল ছক্কা! ম্যাচ টাই!

যদিও চতুর্থ বলে আউট হয়ে যান ফারজানা, তবে পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন জান্নাতুল ফেরদৌস। ৩ উইকেটের এই জয়ে সেমির টিকিট পেল বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান তোলে থাইল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ রানেই হারায় ৩ উইকেট। তবে শামীমা সুলতানা ও লতা মণ্ডলের ৪৩ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।

শেষ দিকে রান ও বলের ব্যবধান বাড়লেও ফারজানার ১৫ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত হয়।

এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচে নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালিস্ট।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com