সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান ইরফান সাজ্জাদের শিক্ষামন্ত্রীর ছবি সংযুক্ত করে ফেসবুকে সতর্কবার্তা

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়েছেন। নতুন সরকারের শপথ গ্রহণের পর শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য কড়াকড়ির ইঙ্গিত তুলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এই পোস্ট করেন।নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন,“শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।”পোস্টটির সঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর একটি ছবি যুক্ত করেন ইরফান। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন,“আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই এটি সাত শতাধিকবার শেয়ার হয় এবং মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা নানা প্রতিক্রিয়া জানান। তাহের রাব্বী নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন,“আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।”শোয়েব তাহসিন নামের আরেকজন লেখেন,“এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে?”রেহনুমা নামের এক নেটিজেন মন্তব্য করেন“সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।”ইরফান সাজ্জাদের এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে শিক্ষার্থীদের জন্য এক ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com