মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে ১৯ দফা উন্নয়ন রূপকল্প ঘোষণা করলেন বিএনপি নেতা সামু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২০ জন সংবাদটি দেখেছেন

অবহেলিত রংপুরকে উন্নয়নের মূলধারায় আনতে ১৯ দফা উন্নয়ন রূপকল্প ঘোষণা করেছেন বিএনপি নেতা ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক সামসুজ্জামান সামু।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত “সমৃদ্ধ রংপুর: তারুণ্যের ভাবনা” শীর্ষক পরামর্শ সভায় তিনি এ রূপকল্প উপস্থাপন করেন।

সভায় তরুণ প্রজন্মের অংশগ্রহণে রংপুরের অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও আইসিটি খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সামসুজ্জামান সামু বলেন, “রংপুরের স্বনির্ভরতা ও কর্মসংস্থান বাড়াতে শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচি চালু করতে চাই। নারীর ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে তরুণদের সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “রংপুরকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।”

সভায় তরুণ প্রতিনিধিরা রংপুরের উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com