শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ভূমি অফিসে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কেউ নেই, ৩০ মিনিট অপেক্ষার পর ক্ষোভ

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, অফিসের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তাই তখন উপস্থিত নেই।

এ সময় প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। নির্ধারিত অফিস সময় পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কাউকে উপস্থিত না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারি দপ্তরে এ ধরনের অব্যবস্থাপনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবা প্রদানে বিঘ্ন ঘটাবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের উদাসীনতা সরকারের জনসেবামূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা সহ্য করা হবে না।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের সেবা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com