শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ঈদযাত্রা: আজ মিলছে ১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৭ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন। এদিন পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে।

যাত্রীরা মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ অথবা বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে সহজেই অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

ওয়েবসাইটে লগইন করে ভ্রমণের তারিখ, যাত্রার স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করলে ট্রেনের সময়সূচি ও খালি আসনের তথ্য দেখা যাবে। এরপর পছন্দের আসন নির্বাচন করে অনলাইনে টিকিট কেনা যাবে।

টিকিটের মূল্য ভিসা কার্ড, মাস্টারকার্ড অথবা বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও পাঠানো হবে।

পরবর্তীতে ই-টিকিট প্রিন্ট করে এবং একটি ফটো আইডি সঙ্গে নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com