মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১১ মার্চ) এক বার্তায় বিপিসি এ তথ্য জানিয়েছে।

বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী, জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রেশনিং কিছুটা শিথিল করা হয়েছে। আগে যেখানে বিভাগীয় শহরের পেট্রোল পাম্পগুলোতে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কম সরবরাহ করা হচ্ছিল, এখন তা ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।

এর ফলে পেট্রোল পাম্পগুলো আগের তুলনায় ১০ শতাংশ বেশি জ্বালানি তেল পাবে।

বিপিসির বার্তায় বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রোলের সরবরাহ নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী দেওয়া হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com