মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে সাংবাদিকদের অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদান এবং মেধাবী সাংবাদিক সন্তানের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আবদুল বাছির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ঢাকায় সাংবাদিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেন। তার হাত ধরেই জাতীয় প্রেসক্লাবের সুরমা ভবনের উদ্বোধন হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে জাতীয় প্রেসক্লাবের জমি সাব-কবলা করে দেওয়া হয়। বর্তমান সরকারও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রবীণ সাংবাদিকদেরও ভবিষ্যতে ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং রংপুর প্রেসক্লাবের প্রশাসক রমিজ আলম।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫ জেলার ২৩ জন সাংবাদিককে আর্থিক অনুদান এবং ৪ জেলার ৯৪ জন মেধাবী সাংবাদিক সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এ সময় রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, সম্পাদক এবং প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com