শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে

ঈদ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ করে এই সভা থেকেই ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য সরাসরি কমিটিকে জানাতে কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর চালু থাকবে—
০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

ঈদের তারিখ নির্ধারণের এই গুরুত্বপূর্ণ সভার দিকে এখন দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com