শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে

ফিরতি ঈদযাত্রা: আজ ২৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি চলছে। এর অংশ হিসেবে আজ বুধবার (১৮ মার্চ) ফিরতি যাত্রার ষষ্ঠ দিনে বিক্রি হচ্ছে ২৮ মার্চের ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট, দুপুর ২টা থেকে: পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী— ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চ: ১৪ মার্চ, ২৫ মার্চ: ১৫ মার্চ, ২৬ মার্চ: ১৬ মার্চ, ২৭ মার্চ: ১৭ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

একজন যাত্রী একবারেই টিকিট কিনতে পারবেন, সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে, কেনা টিকিট রিফান্ডযোগ্য নয়। ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীর চাপ সামাল দিতে আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com