মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৯০০ গোলের মাইলফলকে লিওনেল মেসি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক অর্জনে পৌঁছালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পেশাদার ফুটবলে নিজের ৯০০তম গোলের দেখা পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ম্যাচে ইন্টার মায়ামি-র জার্সিতে ন্যাশভিল এসসি-র বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই গোলটি করেন মেসি। তার পরিচিত বাম পায়ের শটে আসে এই মাইলফলকের গোল।

এই কীর্তিতে পৌঁছাতে মেসির লেগেছে ১ হাজার ১৪২টি ম্যাচ, যা ক্রিস্টিয়ানো রোনালদো-র তুলনায় ৯৬টি ম্যাচ কম। রোনালদো ২০২৪ সালে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ হাজার ২৩৮তম ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।

তবে ব্যক্তিগত এই অর্জনের দিনে দলীয় সাফল্য পাননি মেসি। ১-১ গোলে ড্র করে শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধায় পরবর্তী পর্বে উঠে গেছে ন্যাশভিল।

প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগেও সমতায় শেষ হওয়ায় বিদায় নিতে হয় মায়ামিকে।

এখনও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার গোলসংখ্যা ৯৬৫। আর তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যার গোল ৭৬২টি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com