সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুর মেডিকেলে হামে আক্রান্ত চার শিশু ভর্তি, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে হামে আক্রান্ত শিশুদের হাসপাতালে আনা শুরু হয়। সর্বশেষ রোববার পর্যন্ত চারজন শিশু ভর্তি হয়েছে।

ভর্তি হওয়া শিশুদের মধ্যে রয়েছে—লালমনিরহাট সদর উপজেলার আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), দিনাজপুরের পার্বতীপুরের প্রজ্ঞা রায় (৭ মাস), গাইবান্ধার সুন্দরগঞ্জের আরাফাত (২ বছর) এবং রংপুর নগরীর তাজহাট এলাকার সাইয়েম আহম্মেদ (৯ মাস)। তারা সবাই গত ২৩ থেকে ২৯ মার্চের মধ্যে হাসপাতালে ভর্তি হয়।

প্রাথমিকভাবে শিশু বিভাগে ভর্তি করা হলেও পরে তাদের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সেখানে অক্সিজেনসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাইয়েম আহম্মেদের বাবা সোহাগ আহম্মেদ জানান, রোববার সকালে শিশুটির শরীরে র‌্যাশ দেখা দেয়, যা দ্রুত বাড়তে থাকে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, “হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম তানবীর আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাতে রোগীরা সর্বোচ্চ মানের চিকিৎসা পায়। রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com