শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে

ভ্যাট অডিটে স্বচ্ছতা আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা

এনবিআরের অডিটের জালে ৬০০ প্রতিষ্ঠান

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

ঢাকা: ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও হয়রানি কমাতে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে National Board of Revenue (এনবিআর)। ‘অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ নামে এই ডিজিটাল পদ্ধতিতে প্রথম ধাপে দেশের ৬০০টি বড় প্রতিষ্ঠানকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে—উৎপাদনকারী: ৪০৫টি, সেবাদানকারী: ৯৮টি, খুচরা ও পাইকারি ব্যবসায়ী: ৬৫টি, আমদানি-রপ্তানিকারক: ৩২টি

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কোনো কর্মকর্তা নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান বাছাই করতে পারবেন না। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে।

এনবিআর সূত্র জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (EFD), পস মেশিন এবং সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সার্ভারে জমা হয়। পাশাপাশি অনলাইনে জমা দেওয়া ভ্যাট রিটার্ন এবং আমদানির তথ্যও যুক্ত হয়।

এই তথ্যগুলো একত্রে বিশ্লেষণ করে বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ করদাতাদের চিহ্নিত করা হয়। যেমন— হঠাৎ বিক্রি কম দেখানো, অস্বাভাবিক ভ্যাট দাবি, পূর্বের তুলনায় বড় ধরনের গরমিল, এ ক্ষেত্রে ২০টি নির্দিষ্ট ঝুঁকি সূচকের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, করদাতা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অডিট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এতে মানবিক হস্তক্ষেপ কমবে এবং অডিট নিয়ে অনিয়মের সুযোগ থাকবে না।

বিশ্লেষকদের মতে, এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে—ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, করদাতাদের হয়রানি কমবে, রাজস্ব ফাঁকি শনাক্ত করা সহজ হবে।

এনবিআর জানিয়েছে, ভবিষ্যতে এই সিস্টেম আরও উন্নত করা হবে এবং ভ্যাট প্রশাসনকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল কাঠামোয় নিয়ে যেতে কাজ চলবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com