রংপুরে সংগঠনকে গতিশীল করতে জাতীয় ছাত্রশক্তি-এর রংপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখা থেকে অনুমোদিত এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে—আহ্বায়ক আব্দুর রহিম নাছিম, সদস্য সচিব আজমে কানন, মুখ্য সংগঠক করা হয়েছে সীমান্ত হোসেনকে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রামিম আহমেদ ও আসাদ জামান। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা বাবু, মোস্তাকিমাল মোনাসিফ, আহমেদ জিম, রাবিকুল ইসলাম, রাকিব, মো. তাসিন ও প্রমিত মহন্ত।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন রাইসুল ইসলাম, জহির মজুমদার দিনান, নাহিদ হাসান জয় ও ফয়সাল আহমেদ।
সংগঠক পদে রয়েছেন বায়েজিদ ইসলাম, রিয়াদুদ জামান মিম, সুমন মিয়া, জয়নাল আবেদীন, সোহেল মিয়া, শিমুল মিয়া, হারুন মিয়া, ফুলু মিয়া ও রবিউল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম বাড়াতে এই কমিটি কাজ করবে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।