মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে বড় পরিসরে ডিজেল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাজাখস্তান থেকে ৫ লাখ টন ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তানের Kazakh Gas Processing Plant LLP থেকে ৫ লাখ টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

একইসঙ্গে সিঙ্গাপুরভিত্তিক Aramco Trading Singapore Pte Ltd থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি।

সভায় মোট ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক DBS Trading House FZCO থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও পরে ক্রয় কমিটি থেকে তা প্রত্যাহার করে নেয় জ্বালানি বিভাগ।

এছাড়া ওমানভিত্তিক Maxwell International SPC থেকে ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাবও একইভাবে অনুমোদনের পর প্রত্যাহার করা হয়েছে।

সরকার বলছে, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হচ্ছে। এতে করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com