শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

সেই ক্রুকে উদ্ধার করলেও ‘ভয়াবহ বিপদে’ স্পেশাল ফোর্স

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ জন সংবাদটি দেখেছেন
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তবে তাকে এখনো পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এবং উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক মার্কিন সরকারি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ‘তীব্র গোলাগুলির মধ্যেই দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।’ তিনি জানান, নিখোঁজ ওই বিমানচালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে উদ্ধারকারী দল এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।

কর্মকর্তা আরো বলেন, ‘উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলকে ইরান থেকে নিরাপদে বের করে আনা (এক্সফিলট্রেশন) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সফলভাবে এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য বেরিয়ে আসতে সক্ষম হন। একজনকে যুক্তরাষ্ট্র আগেই উদ্ধার করলেও অপরজন ইরানের ভূখণ্ডে আটকা পড়ে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com