বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

আগামী ১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫১ জন সংবাদটি দেখেছেন

আগামী ১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com