বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, চাকরি হারালেন স্পাইসজেটের বিমানবালা বিশ্বে মাছ উৎপাদনে নতুন রেকর্ড, মানুষের খাদ্যের প্রধান উৎস এখন চাষের মাছ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখার উদ্যোগ ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, বললেন ‘মেসি সবার’ যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলমন্ত্রী হানিমুনের রোমান্টিকশ করলেন নীলাঞ্জনা নীলা, মুগ্ধ ভক্তরা ছবি প্রকা কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শুক্রবার তিনি দেশে ফেরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সেনাপ্রধান। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com