শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন সংবাদটি দেখেছেন

সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় রোববার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সীমান্তবর্তী এলাকাজুড়ে কয়েক সেকেন্ডের এই কম্পনে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপভিত্তিক সংস্থা European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব পড়ে পাশের সিলেট সীমান্তেও।

এর আগে চলতি মাসের ৭ তারিখেও একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেদিনও বাংলাদেশের সিলেটসহ আশপাশের সীমান্ত এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-পূর্ব ভারতের আসাম অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এর প্রভাব প্রায়ই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুভূত হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও দেশের বিভিন্ন এলাকায় ছোট-বড় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে, যা নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com