মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারি ৭০ শতাংশ অকৃতকার্য হয়েছেন

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারি মোট ভর্তিচ্ছুর ৭০ শতাংশ অকৃতকার্য হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে ৩৮ হাজার ৮৮ জন। যা মোট উপস্থিতির ৩০ শতাংশ। এবং ৮৭ হাজার ৭৪০ জন পরিক্ষার্থী ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেনি।

এছাড়া ‘এ’ ইউনিটের আর্কিটেকচারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ হাজার ৫৬১ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৫৪৬ জন, উত্তীর্ণ হয়েছেন ১৪০ জন। যা মোট উপস্থিতির ৯ শতাংশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com