মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

  • সবশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ৭ মাস বয়সী তানজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লালমনিরহাট সদরের বাসিন্দা ওই শিশুটি গত ১৫ এপ্রিল বিকেল ৪টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়, যা নিশ্চিত করেছে হাসপাতালের ছাড়পত্র।

এই মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের পরিস্থিতি নিয়ে। বর্তমানে সেখানে হাম আক্রান্ত ২২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মোট ৮০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ জন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন শিশু ভর্তি হয়েছে।

চিকিৎসকরা বলছেন, টিকাদান নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এদিকে, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে আগামী ২০ এপ্রিল থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, যা চলবে টানা দুই সপ্তাহ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com