সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার তাৎক্ষণিক সিদ্ধান্তে আয়োজিত এই কর্মসূচিতে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ অন্যান্য নেতাকর্মীরা।