বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৬ জন সংবাদটি দেখেছেন

জরুরি উন্নয়নকাজের কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এতে ভোগান্তির জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com